প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া

‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ যুগান্তকারী পদক্ষেপ: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ডিসেম্বর ২০২৪, ২১:০৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:০৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’-এর ঘোষণাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, সরকারের এই পদক্ষেপ ‘অভূতপূর্ব ও যুগান্তকারী’।

সোমবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার ভাষণের পর এই প্রতিক্রিয়া জানান তিনি।

আ স ম আবদুর রব বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে একমাত্র বিকল্প হচ্ছে ‘জাতীয় ঐক্য’, যা ইতিহাসের নির্দেশিত পথ।

তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধোত্তর বাংলাদেশে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার ঐতিহাসিক নির্দেশনাকে উপেক্ষা করায় জাতি আজ অবধি গভীর সংকট অতিক্রম করতে পারেনি। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে সরকার ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ করার যে ঘোষণা দিয়েছেন—তা গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতারই প্রতিফলন। এ কমিশন গঠনের ঘোষণা অভূতপূর্ব এবং যুগান্তকারী।

এ সময় জাতীয় ঐক্য গঠনের ঐতিহাসিক সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে সব রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক করণীয় নির্ধারণের আহ্বান জানান আ স ম আবদুর রব।

/জেডএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি: জেএসডি
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ