সমাজে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য কমিয়ে আনতে হবে: আব্দুর রব ইউসুফী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ০১:৫১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০১:৫১

বিগত বছরগুলোর মতো এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই গণ-ইফতার কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। রবিবার (২ মার্চ) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে আয়োজিত এই কার্যক্রমে প্রতিদিন ১ হাজার ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে স্বাস্থ‍্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

হাফেজ মোহাম্মদ শেখ আশরাফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণ-ইফতার কার্যক্রম শুরু হয়। সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী।

তিনি বলেন, সমাজে ইনসাফ কায়েম না হওয়ার কারনে আয়নাঘরে অন্তরীণ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহা উৎসব করেছে আওয়ামী লীগ। এখন সময় এসেছে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে দারিদ্র্য কমিয়ে আনতে হবে। এবি পার্টি এখন যেমন গণ-ইফতার কার্যক্রম করছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে আরও জনকল্যাণমুখী কার্যক্রম তারা করবে বলে আশা ব্যক্ত করেন প্রধান অতিথি। তিনি সবাইকে রমজানের শিক্ষা গ্রহণ করে সৎ জীবনযাপন করার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সালেহ উদ্দিন আহমেদ বলেন, গণ-ইফতার কার্যক্রম এবি পার্টির এক অনন্য কর্মসূচি। যার মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতারে অংশ নিতে পারছি।

গণ-ইফতারে আরও বক্তব্য ‍রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার আব্দুল সানি হক, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

আরও উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব সদস্য সচিব হাদিউজ্জামান, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাশার, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, সহ-দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ এবং যুবনেতা ইমরান হোসেন শিবলু প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী