ছয় সংস্কার কমিশনের সুপারিশে মতামত দিতে আরও সময় চায় ১২ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ১৬:১৯আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬:২১

অন্তবর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের সুপারিশে মতামত দিতে নির্ধারিত সময়ের চেয়ে আরও বেশি সময় চায় ১২ দলীয় জোট।

শুক্রবার (৭ মার্চ) ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জোটের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশের সংবিধান, নির্বাচন, পুলিশ, জনপ্রশাসন, বিচার ও দুর্নীতির বিষয়ে সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি থেকে পাঠানো সুপারিশ নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা হয়েছে।

সভায় অংশ নেওয়া সৈয়দ এহসানুল হুদা জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো সুপারিশগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে তা পাঠানো হবে।

তিনি বলেন, ‘বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে জোটের পূর্ণাঙ্গ বৈঠকে বিশদভাবে আলোচনা করা হবে। তবে ঐকমত্য কমিশন নির্ধারিত সময়ে এসব সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন পাঠানো সম্ভব নাও হতে পারে। প্রাথমিকভাবে ঐক্যমত্য কমিশনের কাছে এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে।’

সভায় আরও ছিলেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
সংবিধান সংশোধন নাকি সংস্কার: সমাধান কোন পথে
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী