বিগত সরকার পহেলা বৈশাখকে সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১৩:৪৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৩:৫৯

বিগত সরকার পহেলা বৈশাখকে সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৪ এপ্রিল) সকালে এনসিপি ঢাকা মহানগরের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের মধ্যে দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। জুলাই কেবল কোনও ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তন এর জন্য একটি আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার ও সংস্কার দেখতে চাই।

তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা গণপরিষদ এবং আইন সভা নির্বাচনের দিকে এগোতে চাই। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। আমরা ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাবো।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দীর্ঘ সময় ধরে সব সংস্কৃতি নষ্ট করার পায়তারা করা হয়েছিল। আমরা নতুন যে বছর পেয়েছি তা বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের যেসব সংস্কার প্রয়োজন, সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন চালিয়ে নিতে পারে।

এছাড়াও রাষ্ট্রীয় পর্যায়ের যেকোনও কাজে বাংলা সালকে গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা থাকবে বলে জানান তিনি।

 

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি