হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টায় তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
এনসিপির মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
মিডিয়া সেল থেকে বলা হয়, হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন সারজিস আলম। দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এক বিবৃতিতে সারজিসের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার ভাইয়ের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।