সোনালী ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে চুক্তি সই

প্রেস রিলিজ
৩০ মে ২০২৩, ১৩:৪৯আপডেট : ৩০ মে ২০২৩, ১৩:৪৯

সোনালী ব্যাংক লিমিটেড ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সোমবার (২৯ মে) এমআরএ কার্যালয়ের সম্মেলন কক্ষে ছিল এ আয়োজন। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এমআরএ থেকে সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বাৎসরিক ও সনদ ফিসহ অন্যান্য ফি আদায়ের লক্ষ্যে এ চুক্তি সই হয়। সোনালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আফজাল করিম। এ সময় চুক্তিপত্র হস্তান্তর করেন মো. আফজাল করিম ও মো. ফসিউল্লাহ।

সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং এমআরএ’র পক্ষে নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক চুক্তিতে সই করেন। এ সময় অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল ও মো. আজিমুদ্দিন বিশ্বাস, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. নুরূন নবী, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, এমআরএ'র পরিচালক মো. নূরে আলম মেহেদী, উপ-পরিচালক মো. সাহিদুল হাসান এবং বিভিন্ন ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সোনালী ব্যাংকের সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে এমআরএ সনদপ্রাপ্ত ৭৩১টি এবং সাময়িক সনদপ্রাপ্ত ৩৫০টি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বাৎসরিক ও সনদ ফিসহ অন্যান্য ফি পরিশোধ করতে পারবে।

/আরকে/
সম্পর্কিত
সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
৪১ বছরের আইনি লড়াই শেষে ক্ষতিপূরণ পাচ্ছেন কুষ্টিয়ার হরেন্দ্রনাথ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক