স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ০০:০৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:৪২

সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮১ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১১ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। দুই উইকেটের এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো কিউইরা।

করাচির জাতীয় স্টেডিয়ামে ২৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩ রানে ওপেনিং জুটি ভাঙে কিউইদের। ফিন অ্যালেন ২৫ রানে আউট হওয়ার পর ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন মিলে ৬৫ রানের জুটি গড়েন। দুজনই হাফসেঞ্চুরি করে আউট হয়েছেন। কনওয়ে ৫২ ও উইলিয়ামসন ৫৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। তবে সাত নম্বরে নামা গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়েই মূলত জয়ের দেখা পেয়েছে সফরকারীরা। ৪২ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কিউই এই ব্যাটার।

পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আগা সালমান দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া ওসামা মীর ও মোহাম্মদ নওয়াজ নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ২১ রানেই দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে তৃতীয় উইকেটে ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান ১৫৪ রানের জুটি গড়েন। ফখর ১২০ বলে ১০ চার ও ১ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরির পর আরও এক রান যোগ করে সাজঘরে ফেরেন ফখর। তার আগে রিজওয়ান ৭৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে আউট হন।  শেষ দিকে আগা সালমানের ৪টি চার ও ১ ছক্কায় খেলা ৪৫ রানের ইনিংস এবং হারিস সোহেলের ২২ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

বল হাতে কিউইদের টিম সাউদি তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন লোকি ফার্গুসন।

/আরআই/এমএএ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী