বিপিএলের মাঝে ওমরাহ করতে গেলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় যাচ্ছে ফরচুন বরিশালের। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দুই নম্বরে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বরিশালের কোনও ম্যাচ নেই। এই ফ্রি সময়টাতে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার রাত ১২টায় দেশ ছাড়েন ‍তিনি।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী। তিনি বলেন, ‘সাকিব গতকাল রাত ১২টায় ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকায় পৌঁছাবেন। ৭ ফেব্রুয়ারি ম্যাচ খেলবেন তিনি।’

এবারের বিপিএলে নিজেদের নবম ম্যাচেই প্লে-অফ নিশ্চিত করে ফেলে সাকিবের ফরচুন বরিশাল। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে সাকিবের দল। প্লে-অফের আগে আরও দুটি ম্যাচ আছে বরিশালের। ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ১০ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের মুখোমুখি হবে বিপিএলের বর্তমান রানার্স-আপরা। সেই দুটি ম্যাচও গুরুত্বপূর্ণ তাদের জন্য। প্রথম কোয়ালিফায়ার খেলতে হলে টেবিলের শীর্ষ দুইয়ে থাকতেই হবে।

সাকিব আল হাসান নিজেও আছেন ফর্মের তুঙ্গে। ব্যাটে-বলে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। উইকেটে নামলেই রানের ফোয়ারা বইয়ে দেওয়া সাকিব ১০ ম্যাচে ৯ ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪৯.৫৭ গড় ও ১৮৩.৫৯ স্ট্রাইক রেটে ৩৪৭ রান করেছেন, যা এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ। বল হাতে তার শিকার ৭ উইকেট।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
শেয়ারবাজার কারসাজিসাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম