শেষ ম্যাচ কোথায় খেলবেন, জানিয়ে দিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১৪:৫০আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৪:৫৫

গত বছর হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। আকস্মিক ঘোষণায় তাকে বিদায় জানানোর সুযোগটাও পায়নি ভারতীয়রা। তবে আইপিএল দিয়ে সেই সুযোগটা হতে পারে বলে জানালেন সাবেক অধিনায়ক।

অবসর ঘোষণায় অনেকেই মনে করেছিল, হয়তো এই মৌসুমই ধোনির শেষ আইপিএল! কিন্তু মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়া সিমেন্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, ‘বিদায় জানানোর প্রসঙ্গ এলে তার সুযোগটা রয়েছে। আশা করছি চেন্নাইয়ে এসে নিজের শেষ ম্যাচটা খেলবো। তাহলে ভক্তদের সঙ্গেও দেখাটা হতে পারে।’

অর্থাৎ ধোনির কথাতেই এটা স্পষ্ট যে, আগামী মৌসুমেও চেন্নাই ‍সুপার কিংসে খেলবেন তিনি। এই মৌসুম শেষে নতুন করে নিলাম অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ের ম্যানেজমেন্টও চাইছে নতুনদের নিলে এই সময়টা ধোনির অধীনে চালিয়ে নিতে।

প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্ট। যার ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) আবার মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে আইপিএলের প্লে-অফও নিশ্চিত করেছে চেন্নাই। টানা সাফল্যের কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘আমরা আসলে পরিকল্পনাটা ঠিক মতো তৈরি করে মাঠে সঠিকভাবে প্রয়োগের চেষ্টা করি। ফল নিয়ে বেশি ভাবি না। ভুল শুধরে নিতে চাই সব সময়। এটাই আসলে ভালো করতে সাহায্য করে।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে