চেন্নাইকে হারিয়েও অপেক্ষায় থাকলো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২১, ২০:০৫আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:০৬

আইপিএলে প্লে-অফের চতুর্থ দল কোনটি, সেটি এখনও নিশ্চিত হয়নি। তার মাঝেই হিসেব-নিকেশ আরও জটিল করে তুলেছে পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এসেছে লোকেশ রাহুলের দল।   

অবশ্য চেন্নাইকে হারিয়েও তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। প্লে-অফের জন্য ভাগ্যদেবীর কাছে দুটি বিষয় চাইতে হবে পাঞ্জাবকে। কলকাতাকে আজ বড় ব্যবধানে হারতে হবে। পাশাপাশি এই আশায় থাকতে হবে- মুম্বাই যেন কাল না জেতে!

টস হেরে শুরুতে ব্যাট করে চেন্নাই সংগ্রহ করে ৬ উইকেটে ১৩৪ রান। ব্যাটারদের মাঝে এক ফাফ দু প্লেসির ব্যাটই সচল ছিল। তার ৫৫ বলে করা ৭৬ রানের ঝড়ো ইনিংস স্কোর সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। তার ইনিংসে ছিল ৮টি চার ও দুটি ছয়। 

পাঞ্জাবের বোলারদের মধ্যে আরশদীপ, ক্রিস জর্ডান দুটি করে উইকেট নিয়েছেন। একটি নিয়েছেন মোহাম্মদ সামি ও রবি বিষ্ণয়।

জবাবে পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলের বিধ্বংসী ইনিংসে জয়ের বন্দরে নোঙর ফেলে পাঞ্জাব। রাহুল শুরু থেকে এক প্রান্ত আগলে ৪২ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৮টি ছয়।

সঙ্গীরা লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হলেও পাঞ্জাবের জয় নিশ্চিতে তা কোন সমস্যা তৈরি করতে পারেনি। রাহুলের ঝড়ো ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা। চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর ২৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।    

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী