সাইফের বোলিং তোপে আবাহনীর চারে চার

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ২০:২০আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২০:২২

মেহেদী মারুফকে তিন বল খেলতে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। রানের খাতা না খুলতেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনারকে প্যাভিলিয়নে ফেরার পথ দেখান আবাহনী লিমিটেডের ডানহাতি ফাস্ট বোলার। পরে আরেক স্পেলে টানা তিন ওভারে আরও তিনটি উইকেট নেন সাইফ। টানা দুই ম্যাচে চার উইকেট গেলো তার ঝুলিতে।

সাইফের দুর্দান্ত বোলিংয়ে গাজী গ্রুপকে ১৫৩ রানে অলআউট করে ৩১তম ওভারেই জিতে গেছে আবাহনী। গাজী গ্রুপের পক্ষে রবি তেজা সর্বোচ্চ ৪১ রান করেন। আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা মোহাম্মদ নাঈম এবার ফিফটি করে আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে ম্যাচসেরা এবার হয়েছেন সাইফ, ৩০ রান খরচায় ৪ উইকেট নিয়ে। এছাড়া তানভির ইসলাম ও রকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

নাঈম ১০০ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। এনামুল হকের সঙ্গে উদ্বোধনী জুটিতে তিনি তোলেন ৭৬ রান। এরপর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৬৩ রানের জুটি। ১১৫ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে নিতে নাঈমের সঙ্গী ছিলেন বাবা ইন্দ্রজিত (১০*)। ২ উইকেটে ১৫৪ রান করে আবাহনী।

৮ উইকেটের এই জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকলো আবাহনী।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি