অস্ট্রেলিয়া, ভারতের পর পাঁচশর ঘরে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৩:১৯ আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৩:৪৭

ফখর জামানের দারুণ সেঞ্চুরিতে বৃহস্পতিবার নিউ জিল্যান্ডকে হারায় পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও তাদের দারুণ সূচনা হলো। এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ও ভারতের পর অনন্য মাইলফলকে নাম লিখলেন বাবর আজমরা।

তৃতীয় দল হিসেবে ওয়ানডেতে ৫০০ জয়ের দেখা পেলো পাকিস্তান। ৯৪৯তম ম্যাচ খেলে এই মাইলফলকে তারা। ৫৯৪ ম্যাচ জিতে সবার ওপরে অস্ট্রেলিয়া, ভারতের জয় ৫৩৯টি। ৪১১ জয় নিয়ে এই তালিকায় পাকিস্তানের পরে ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেকের ৫০ বছর পর এই অর্জনের দেখা পেলো পাকিস্তান। একদিনের ক্রিকেটে তারা প্রথমবার জেতে ১৯৭৪ সালের আগস্টে। নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ওয়ানডেতেই এই সাফল্য পায় পাকিস্তান।

ড্যারিল মিচেলের ১১৩ রান ও ওপেনার উইল ইয়াংয়ের ৮৬ রানের সৌজন্যে নিউ জিল্যান্ড ৭ উইকেটে ২৮৮ রান করেছিল। ফখর জামান ওপেনিংয়ে নেমে ১১৪ বলে ১১৭ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন। ইমাম উল হকের সঙ্গে তার ১২৪ রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয়।

/এফএইচএম/
সম্পর্কিত
দুবাইয়ে গেলে খালি পায়ে কেন হাঁটেন এবাদত? 
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
সর্বশেষ খবর
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
গুণী শিক্ষক সম্মাননা পেলেন যারা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কতজন 
গুণী শিক্ষক সম্মাননা পেলেন যারা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কতজন 
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের