হ্যান্ডশেক করে রেষারেষির গুঞ্জনে ইতি টানলেন সৌরভ-কোহলি

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৩, ১৫:১৭ আপডেট : ০৭ মে ২০২৩, ১৫:২০

চলতি আইপিএলে প্রতিপক্ষ দলের ডাগআউটে থাকা সাবেক ক্রিকেটারদের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে নানা কাণ্ড ছিল আলোচনায়। এই যেমন সৌরভ গাঙ্গুলির সঙ্গে ম্যাচ শেষে হ্যান্ডশেক না করা, গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের ভেতরে তর্কাতর্কি। অবশেষে একটি সম্পর্কের তিক্ততা কেটে গেলো।

শনিবার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি ম্যাচ শেষে হ্যান্ডশেক করে দ্বন্দ্বের গুঞ্জনে জল ঢাললেন। অথচ দুই দলের আগের দেখায় ম্যাচ শেষে হাত মেলাতে দেখা যায়নি দুজনকে। তখনই কানাঘুষা চলতে থাকে, সৌরভ ও কোহলির মধ্যে চলছে রেষারেষি।

সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, দুজন দুজনকে কীভাবে এড়িয়ে যাবেন, সেই চেষ্টাই করছেন। একটি ভিডিওতে দেখা যায়, ব্যাট প্যাড পরে কোহলি চেয়ারে বসে, তাকে না দেখার ভান করে দ্রুত পানি খেতে খেতে সামনে চলে যান সৌরভ। তার দিকে কোহলির তাকানোর ভঙ্গি বেশ আলোচিত হচ্ছিল।

দুজনের দ্বন্দ্বের গুঞ্জনে ঘি ঢেলে দেয় ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করার ঘটনা। ধারণা করা হচ্ছিল, সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালে কোহলি ভারতের অধিনায়কত্ব হারানোর পর থেকে এই তিক্ততার শুরু।

শনিবার দুজনের হাত মেলানো দেখে নিশ্চিতভাবে স্বস্তির নিশ্বাস ফেলছেন সৌরভ ও কোহলির ভক্তরা। শুধু তাই নয়, হাসিমুখে তাদের কথাও বলতে দেখা গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান
ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?