বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য বড়: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৭

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৬ রানের জয়ে উচ্ছ্বাসে ভাসছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশেষ করে সম্মিলিত প্রচেষ্টায় সাফল্য পাওয়ায় মন ভরে গেছে তার।

শুক্রবার কলম্বোতে অবিস্মরণীয় জয়ের পর হাথুরুসিংহে বলেছেন, ‘শেষ দিকে এসে এটা ছিল আমাদের জন্য অন্যতম আনন্দদায়ক জয়। বেশিরভাগ খেলোয়াড় এই জয়ে অবদান রেখেছে, এটা দেখা ছিল সন্তোষজনক। এই এশিয়া কাপে আমরা কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, কিন্তু সম্মিলিত প্রচেষ্টা দেখতে পাইনি। এই ম্যাচে ছিল সত্যিকারের সম্মিলিত প্রচেষ্টা এবং এটাই ছিল সবচেয়ে আনন্দের।’

আগামী মাসের বিশ্বকাপের আগে ভারতকে হারাতে পেরে আত্মবিশ্বাস বেড়ে গেছে, স্বীকার করলেন শ্রীলঙ্কান কোচ, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অংশগ্রহণের আগে ভারতের বিপক্ষে জয় বড় কিছু। এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে, বিশেষ করে এই টুর্নামেন্টে কী হয়েছে সেটা বিবেচনায়। আমরা ভালোই করেছিলাম, কিন্তু সত্যি বলতে সম্মিলিত প্রচেষ্টার জন্য আমরা ভুগেছি।’

হাথুরুসিংহে আরও যোগ করেন, ‘আগে যেমনটা বলেছিলাম, আমি অজুহাত দিচ্ছি না, কিন্তু ক্যান্ডি ও লাহোরের মতো ভিন্ন কন্ডিশনে আমরা খেলেছিলাম, তারপর এই উইকেটে খেলতে হলো। গুরুত্বপূর্ণ সময়ে ইনজুরি ও ফিটনেস ইস্যুতে পড়েছি। সবচেয়ে ভালো ব্যাপার হলো, আমাদের খেলোয়াড়দের গভীরতা দেখতে পাওয়া এবং এই তিন ছেলেকে তাদের প্রতিভা দেখানোর সুযোগ দিতে পারা। ভারতের বিপক্ষে এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে এবং আমাদের কম্বিনেশনে অনেক বেশি আস্থা এনেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী