বিশ্বকাপে টানা ১৪ হার নিয়ে কী বলছেন আফগান কোচ

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ১১:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৩০

ওয়ানডে বিশ্বকাপে টানা ব্যর্থতার বৃত্তে আটকে আছে আফগানিস্তান। এখন পর্যন্ত টানা ১৪টি ম্যাচ হেরেছে। চলমান ভারতের আসরেও হেরেছে দুটি। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ও স্বাগতিক দল। টানা ব্যর্থতার মধ্যে আজ রবিবার আফগানদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যে দলটির কোচ আবার সাবেক ইংল্যান্ড ব্যাটার জনাথন ট্রট। আফগানিস্তানের কোচ মনে করছেন, তাদের সব কিছু ৭০ থেকে ৮০ ভাগ ঠিক আছে। বাকি ২০-৩০ শতাংশ ঠিক হলেই আফগানিস্তানের ঘুরে দাঁড়ানো সম্ভব।

২০১৫ বিশ্বকাপে অভিষেকের পর ওই আসরে শুধু স্কটল্যান্ডের বিপক্ষে একটি জয় ছিল আফগানদের। কিন্তু ২০১৯ আসরে ৯টি ম্যাচের সবগুলোই হেরেছে। দিল্লিতে আজ ইংলিশদের বিপক্ষেও কঠিন পরীক্ষার সামনে তারা। এই ম্যাচে আফগানিস্তানের শুরুটা ভালো হওয়া প্রয়োজন বলে মনে করেন ট্রট, ‘আমাদের খেলার ৭০-৮০ শতাংশ ঠিকই আছে। কিন্তু বাকি ২০-৩০ শতাংশ ঠিক না থাকায় সেগুলোর মাশুল দিতে হচ্ছে। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো হওয়া প্রয়োজন।’

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বাজে ব্যাটিং কাল হয়েছে আফগানিস্তানের। একটা সময় স্কোর ছিল এক উইকেটে ৮৩। তার পর তারা গুটিয়ে গেছে মাত্র ১৫৬ রানে! ওই ম্যাচে ৬ উইকেটে হারের পর ভারতের বিপক্ষে অবশ্য ব্যাটিংটা খারাপ ছিল না। ৮ ব্যাটার ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন। তার মধ্যে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী ৮০ ও আজমতউল্লাহ ওমরজাই ৬২ রান করেছেন। তাদের ব্যাটে ভর করেই স্কোর দাঁড়ায় ২৭২। কিন্তু বোলাররা জ্বলে উঠতে না পারায় ওই ম্যাচটা ৮ উইকেটে হেরেছে। শুধু মাত্র স্পিনজাদুকর রশিদ খান দুটি উইকটে নিতে পেরেছেন। ট্রট মনে করেন, ব্যাট-বলে দুই বিভাগেই তাদের শুরুটা ভালো করা প্রয়োজন, ‘টুর্নামেন্টে যত অগ্রসর হবো ব্যাট আর বল হাতে আমাদের শুরুটা ভালো করতে হবে। পাশাপাশি কীভাবে নিজেদের ক্রিকেটটা খেলবো সেটার মানও নির্ধারিত করতে হবে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী