দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাসকিনকে পাচ্ছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৯:৪৮আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:৪৮

কাঁধের ইনজুরিতে ভোগা তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরোনো চোটে পড়েন এই পেসার। তারপরও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। তবে ভারতের বিপক্ষে তাকে বিশ্রামে রেখে সুযোগ দেওয়া হয় হাসান মাহমুদকে। আশা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরবেন তিনি। কিন্তু দুর্ভাগ্য মঙ্গলবার প্রোটিয়াদের বিপক্ষেও তাকে পাওয়া যাচ্ছে না। কেন না বোলিংয়ের সময় ডান কাঁধে অস্বস্তি অনুভব করছেন এই পেসার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না তাসকিন। তাকে না পাওয়ার বিষয়টি ম্যাচের আগের দিন নিশ্চিত করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

তাসকিনের বিষয়ে সাকিব বলেছেন, 'দুই ম্যাচ বিশ্রাম নিলে পরের চারটি ম্যাচ খেলতে পারবে সে। ডাক্তার-ফিজিওরা এটাই বলেছেন। পরের চারটি ম্যাচে ওকে পাওয়াও জরুরি।'

নীল শহরে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতেই হবে। নয়তো সেমিফাইনাল খেলার স্বপ্নটা এদিনই ফিঁকে হয়ে যাবে। কিন্তু প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপে অন্য চেহারায়।  

যদিও গত বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই স্বপ্নের যাত্রা শুরু করেছিল। আলো ঝলমলে, সুউচ্চ, সুদৃশ্য মুম্বাই শহরে একটি সুন্দর দিন কাটাতে পারলে সেমিফাইনালে স্বপ্নের পথে টিকে থাকতে পারবে লাল-সবুজরা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি