সৌম্যর আঙুলে পাঁচ সেলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০২ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০২

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার। তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সেই ক্যাচটি নিতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে চোট পান সৌম্য। সেই আঘাতে আঙুলে পাঁচটি সেলাই পড়েছে তার।

উইন্ডিজ ইনিংসের ৬ষ্ঠ ওভারের মাঝপথে ঘটে এই দুর্ঘটনা। কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে উঠেন সৌম্য। বলটা তার বরাবরই আসছিল। হুট করে বাতাসে বলটা কিছুটা সুইং করে গতিপথ বদলে ফেলে। তাতেই আঘাত লাগে আঙুলে। 

আঘাত বেশ গুরুতর হওয়ার কারণে সৌম্যকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে। এই ধরনের আঘাতে কমপক্ষে চার সপ্তাহ লাগে। তবে সৌম্যর আঙুলের এক্সরে করা হবে। সেই রিপোর্টের পর বোঝা যাবে, তার সর্বশেষ অবস্থা। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও সৌম্য লম্বা সময়ের জন্যই ছিটকে যাচ্ছেন। 

আগামী ৩০ ডিসেম্বর শুরু বিপিএল। দারুণ ফর্মে থাকা সৌম্যকে শুরুর সময়টায় হয়তো পাওয়া যাবে না। আর নিশ্চিত ভাবেই মিস করবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি টি-টোয়েন্টি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
সর্বশেষ খবর
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী