আফগানিস্তানকে বয়কটের পক্ষে নন বাটলার

  স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৩

আফগানিস্তানে নারীদের মানবাধিকার হরণে তালেবান শাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে একজোট হয়েছেন একদল ব্রিটিশ রাজনীতিক। তারা ইংল্যান্ডকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। কিন্তু দলটির অধিনায়ক জশ বাটলার অবশ্য সেই পথে হাঁটার পক্ষে নন। তার মতে ম্যাচটা নিয়মমতোই মাঠে গড়ানো উচিত।  

সম্প্রতি ১৬০ ব্রিটিশ রাজনীতিক আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন।  লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচটা হওয়ার কথা ২৬ ফেব্রুয়ারি। তার আগেই হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডসের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা ইসিবিকে কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিঠি লিখেছেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির সাবেক প্রধান জেরিমি করবিন। তারা ইসিবিকে আফগানিস্তানে নারীদের ওপর চলমান জঘন্য আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন। এসব আলোচনা নিয়ে প্রথমবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাটলার। তার মতে, ‘এই ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে আসলে খেলোয়াড় হিসেবে যতটা তথ্য রাখা যায়। এই বিষয়ে বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি খবর রাখেন। তাই এসব নিয়ে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি এবং ওপরের লোকদের সঙ্গে কথা বলেছি যে, তারা ব্যাপারটা কীভাবে দেখে। সেখানে আমার মনে হয়েছে, বয়কট এক্ষেত্রে সমাধান না।’

ব্রিটিশ রাজনীতিকরা যখনি চিঠি দেন, তখনই এ নিয়ে কথা বলেছিলেন ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। তিনিও বয়কটের পক্ষে সায় দেননি তখন। তার পরামর্শ ছিল, সব সদস্য দেশ মিলে ঐকমতের ভিত্তিতে পদক্ষেপ নেওয়াটাই হবে সেরা উপায়।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ। যা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসির নিয়ম লঙ্ঘনের মধ্যে ফেলেছে। এর প্রতিবাদে অস্ট্রেলিয়া যেমন তালেবান শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম