রনির সেঞ্চুরিতে মোহামেডানের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৯:১১আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৯:১১

সুপার লিগের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা মোহামেডান জয়ের দেখা পেয়েছে। লিজন্ডেস অব রূপগঞ্জের বিপক্ষে হারের পর রবিবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংক ২৪০ রান করে। জবাবে খেলতে নেমে রনি তালুকদারের ১২২ রানে ৩৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে মোহামেডান।

বিকেএসপির তিন নম্বর মাঠে সাইফউদ্দিন ও ইবাদত হোসেনের বোলিং তোপে পড়ে অগ্রণী ব্যাংক। ২৪১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে মোহামেডানের দুই ওপেনার রনি ও আনিসুল ইসলাম ১৯৯ রানের জুটি গড়েন। রনি স্বেচ্ছায় অবসরে গেলে দারুণ এই জুটি ভাঙে মোহামেডানের। ১০০ বলে ১০ চারও ৫ ছক্কায় তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন। 

সঙ্গী সাজঘরে ফেরার পর স্কোরবোর্ড আরও ৭ রান যোগ হলে সাজঘরে ফেরেন আনিসুলও। ৮২ বলে ৭৫ রান করেন এই ব্যাটার। এরপর মাহমুদউল্লাহ (৭) ও তৌফিক খান তুষার (২৭) দ্রুত আউট হন। তাতে অবশ্য সমস্য হয়নি মোহামেডানের, ৩৭তম ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে ঐতিহ্যবাহী ক্লাবটি। অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে আরিফ আহমেদ একাই নেন তিনটি উইকেট। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মিডল অর্ডারের ব্যর্থতায় ৪২ ওভারে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে। এছাড়া অমিত হাসান ৪০, ইমরানুজ্জামান ৩৮ এবং মার্শাল আইয়ুব ৩৫ রানের ইনিংস খেলেন।

মোহামেডানের বোলারদের মধ্যে ৪৭ রানে সাইফউদ্দিন নেন চারটি উইকেট। ইবাদত ৪০ রান খরচায় নেন তিনটি উইকেট। বাঁহাতি পেসার মোস্তাফিজের শিকার ২ উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি