বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৩:১১আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৩:১১

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ডেভিড বুন। আইসিসির এলিট প্যানেলের এই অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ম্যাচ রেফারির জন্য বিদায়টিকে স্মরণীয় করে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চট্টগ্রামে বাংলাদেশের-জিম্বাবুয়ের টেস্ট দিয়েই শেষ হচ্ছে ডেভিড বুনের ১৪ বছরের রেফারি জীবন। আইসিসির অভিজ্ঞ এই প্রতিনিধি মাঠের দায়িত্ব শেষ করবেন জীবনের এক অনন্য অধ্যায় গুছিয়ে। তাই বিদায়ের মুহূর্তে তাকে সম্মান জানিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ান কিংবদন্তির বিদায়ী দিনে আইসিসির স্মারক তুলে দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। 

টসের সময় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরোর পাশে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়কসহ অন্যরা। তারা করতালির মাধ্যমে সম্মান জানান বুনকে।
 
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ বিশ্বকাপ জেতা ডেভিড বুন ২০১১ সাল থেকে ম্যাচ অফিশিয়াল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানছেন তিনি। বাংলাদেশ-জিম্বাবুয়ে এই ম্যাচ নিয়ে মোট ৮৭তম টেস্ট, ১৮৩টি ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে রেফারির দায়িত্বে থেকেছেন। 

ডেভিড বুন ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডে খেলেছেন। ছিলেন ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যও। ১৯৮৭ বিশ্বকাপ ফাইনালে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়ে মাতিয়েছিলেন মঞ্চ। ব্যাট-বল গুছিয়ে রেখে ম্যাচ রেফারির ভূমিকাতে ছিলেন এতদিন। এবার ক্রিকেট থেকে কিংবদন্তি বুনের পুরোপুরিই ছুটি!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান