এশিয়ান গেমসে বড় সুবিধা বাংলাদেশের, সরাসরি নকআউটে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১৪:১১আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৪:২০

এশিয়ান গেমস ২০২৬-এর ক্রিকেটে বড় সুবিধা পেলো দক্ষিণ এশিয়ার চার শক্তিশালী দল। পুরুষদের বিভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। ফলে শিরোপার দৌড়ে তারা এক ধাপ এগিয়ে থাকছে। অন্যদিকে বাকি দলগুলোকে মূল পর্বে উঠতে লড়তে হবে প্রাথমিক রাউন্ড পেরিয়ে।

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এই আসর। বৃহস্পতিবার পুরুষ ও নারী—উভয় বিভাগের ড্র ও গ্রুপ ঘোষণা করা হয়েছে। পুরুষদের বিভাগে অংশ নেবে ১০টি দল, আর নারীদের বিভাগে থাকবে ৮টি দল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজ সামনে, ফিটনেস রিপোর্টের অপেক্ষায় বিসিবি

পুরুষদের বিভাগে প্রথম রাউন্ডে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ 'এ'-তে রয়েছে আফগানিস্তান, জাপান, নেপাল। গ্রুপ 'বি'-তে 
 হংকং, মালয়েশিয়া ও ওমান। এখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুই দল নকআউট পর্বে উঠবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পুরুষদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।

অপর দিকে, নারীদের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ম্যাচগুলো হলো—ভারত বনাম জাপান, বাংলাদেশ বনাম চীন, শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া এবং পাকিস্তান বনাম থাইল্যান্ড। নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

পুরুষ ও নারী-উভয় বিভাগের সব ম্যাচই জাপানের নাগোয়া শহরে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও নারী—দুই বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার!
অস্ট্রেলিয়া সিরিজ সামনে, ফিটনেস রিপোর্টের অপেক্ষায় বিসিবি
১৫ বছরেই বিশ্বরেকর্ড! শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
সর্বশেষ খবর
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: শফিকুর রহমান
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: শফিকুর রহমান
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ
তিন বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা
তিন বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে