আর্জেন্টিনার কোপা আমেরিকা দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২১, ২০:২৫আপডেট : ১২ জুন ২০২১, ২০:২৫

অনেক জলঘোলার পর পর্দা উঠতে যাচ্ছে কোপা আমেরিকার। টানা দ্বিতীয়বারের মতো লাতিন আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর হতে যাচ্ছে ব্রাজিলে। শিরোপা খরা কাটানোর মিশনে আর্জেন্টিনা আগেই দল ঘোষণা করেছিল। তবে একদিনের ব্যবধানে সেই দলে এলো পরিবর্তন।

অবশ্য পরিবর্তনের ইঙ্গিতটা আগেই ছিল। চোট থাকার পরও ২৮ সদস্যের আগের দলটিতে রাখা হয়েছিল লুকাস আলারিওকে। তার জন্য কিছুটা সময় নিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি। যদিও চোট সেরে ওঠার প্রক্রিয়ায় ঘাটতি থাকায় বাদ পড়েছেন এই স্ট্রাইকার। তার জায়গায় মূল স্কোয়াডে ঢুকে গেছেন রিভার প্লেট ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। পরিবর্তন এই একটিই।

কয়েকদিন আগেই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছে ২১ বছর বয়সী আলভারেসের। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ৬২ মিনিটে আনহেল দি মারিয়া বদলি হিসেবে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে নামেন তরুণ ফরোয়ার্ড। এবার আলারিওর চোট কোপা আমেরিকা দলেও জায়গা করে দিলো তার।

১৯৯৩ সালে এসেছে আর্জেন্টিনার সবশেষ শিরোপা। এরপর শুধুই হাহাকারের গল্প। কয়েক দফা ট্রফি জয়ের মঞ্চে উঠলেও আক্ষেপ আর হতাশায় শেষ হয়েছে পথচলা। সেই পথের ইতি টেনে সাফল্যের গল্প লিখতে আরেকটি কোপা আমেরিকার মিশনে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই মিশন শুরু হচ্ছে লিওনেল মেসির ১৫ জুন। নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিলি।

কোপা আমেরিকার আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, অগাস্তিন মার্চিসিন; ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, জের্মান পেজ্জেয়া, নিকোলাস তাগিয়াফিকো, লুকাস মার্তিনেস কুয়ার্তা, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেস, নাহুয়েল মোলিনা লুসেরো, ক্রিস্তিয়ান রোমেরো; মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এসেকিয়েল পালাসিয়োস, নিকোলাস গনসালেস, গুইদো রোদ্রিগেস, রোদ্রিগো দি পল, আলেহান্দ্রো গোমেস, আনহেল কোরেয়া, নিকোলাস দোমিনগেস; ফরোযার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া, হোয়াকিন কোরেয়া, সের্হিয়ো আগুয়েরো, হুলিয়ান আলভারেস।

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি