ম্যারাডোনাকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি তারা

স্পোর্টস ডেস্ক 
২৩ জুন ২০২২, ১৮:৩৫আপডেট : ২৩ জুন ২০২২, ১৮:৩৫

অবশেষে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বিচারের মুখোমুখি হচ্ছেন চিকিৎসায় নিয়োজিত ৮ ব্যক্তি। চিকিৎসা অবহেলায় তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে বিচারের আদেশ দিয়েছেন আর্জেন্টিনার একজন বিচারক।

হার্ট অ্যাটাকে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা মারা গেছেন ২০২০ সালের নভেম্বরে। একটি মেডিক্যাল প্যানেল তার মৃত্যুতে অনিয়মের প্রমাণ পাওয়াতেই বিচারক এই রায় দিয়েছেন।

মারা যাওয়ার আগে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। তার পর বাড়িতেই চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছিলেন। মৃত্যুর পর আর্জেন্টাইন প্রসিকিউটররা ম্যারাডোনার সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। গত বছর ২০ বিশেষজ্ঞের এই প্যানেল তদন্ত শেষে জানায়, ম্যারাডোনার সেবায় নিয়োজিত মেডিক্যাল টিমের কাজ ত্রুটিপূর্ণ ছিল। তারা ভীষণ বেপরোয়া ছিলেন তার সেবার বেলায়। বিচারকের রায়ে জানানো হয়, ভালো চিকিৎসা পেলে আর্জেন্টাইন কিংবদন্তির বাঁচার ভালো সম্ভাবনা ছিল। 

ম্যারাডোনার হত্যায় অভিযুক্ত হয়েছেন তার নিউরোসার্জন ও ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে, একজন সাইকিয়াট্রিস্ট, দুজন চিকিৎসক, দুজন নার্স ও তাদের প্রধান কর্মকর্তা। আর্জেন্টিনার আইনে এখন তাদের বিচার হবে। সেখানকার আইন অনুযায়ী এই ধরনের অপরাধে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

/এফআইআর/         
সম্পর্কিত
যখন দর্শক হয়ে গিয়েছিলেন সতীর্থরাও, ম্যারাডোনার সেই গোলের গল্প
ম্যারাডোনার মৃত্যু মামলার বিচার কার্যক্রম বাতিল
অস্ত্রোপচারের পর ম্যারাডোনাকে বাসায় পাঠানো ভুল ছিল: চিকিৎসক
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি