মৃত্যুর আগে ১২ ঘণ্টারও বেশি সময় যন্ত্রণায় ভুগেছেন ম্যারাডোনা!

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১১:৩১আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:৩৩

ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাত স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। সেখানে সাক্ষ্য দিতে এসে প্রয়াত ফুটবল গ্রেটের ময়নাতদন্তে অংশ নেওয়া এক বিশেষজ্ঞ জানালেন, মারা যাওয়ার আগে ১২ ঘণ্টারও বেশি সময় তীব্র যন্ত্রণায় ভুগেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

ফরেনসিক ডাক্তার মাউরিসিও ক্যাসিনেল্লি সাক্ষ্য দেন, মারা যাওয়ার আগে হার্ট ফেইলিয়র ও লিভার সিরোসিসের কারণে অন্তত ১০ দিন ধরে ম্যারাডোনার ফুসফুসে পানি জমে ছিল। 

তিনি বিচারকদের বলেন, যারা ম্যারাডোনার সেবায় নিয়োজিত ছিল, তাদের উচিত ছিল বিষয়টি খেয়াল করার।

ম্যারাডোনার হার্টের ওজন ‘স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ’ হয়ে গিয়েছিল বললেন ক্যাসিনেল্লি।  যে কারণে মৃত্যুর আগে অন্তত ১২ ঘণ্টা তীব্র যন্ত্রণায় ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। রক্ষ জমাট বাঁধায় মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার আগে কোকেইন ও অ্যালকোহলি আসক্তির সঙ্গেও দীর্ঘ দশক ধরে লড়াই করেছেন তিনি।

প্রসিকিউটরদের বর্ণনায়, ম্যারাডোনার জীবনের শেষ কয়েকটি দিন ‘ভয়াবহ নাটক’ ছিল।   

/এফএইচএম/
সম্পর্কিত
ফাইনাল নিশ্চিত করেই ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি
‘আর্জেন্টিনা ব্লু স্মেল পেয়েছে, মেসির চেয়ে ম্যারাডোনা এগিয়ে!’
ম্যারাডোনার মতো স্মরণীয় হতে পারবেন মেসি?
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে যেসব ভুলে হতে পারে জেল-জরিমানা!
বিদেশ ভ্রমণে যেসব ভুলে হতে পারে জেল-জরিমানা!
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল