মুশফিক থেকে জামাল, সবার মন জিতে নিয়েছে বাংলার মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৭

প্রথমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আনন্দে ভাসছে বাংলাদেশ দল। এই আনন্দের রেনু উড়ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফুটবলার-ক্রিকেটারদের প্রশংসার বৃষ্টিতে ভিজছেন সাবিনা-কৃষ্ণারা। সেটাই তো স্বাভাবিক। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখেছে বাংলাদেশের মেয়েরা।

ছেলেরা ২০০৩ সালে একবারই সাফের শিরোপা জিতেছিল। এরপর আর জেতা হয়নি। তবে মেয়েদের হাত ধরে আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো বাংলাদেশ। মেয়েদের সাফল্যে অভিভূত ছেলেদের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফেসবুকে তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বাংলাদেশের নারী দল ইতিহাস গড়েছে। আমাদের মেয়েদের অভিনন্দন।’

জাতীয় দলের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা লিখেছেন, ‘অভিনন্দন তোমাদের। তোমাদের জন্য আমরা গর্বিত।’

শুধু ফুটবল নয়, ক্রিকেট থেকেও আসছে প্রশংসার জোয়ার। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। সেই দলের অন্যতম সদস্য পেসার জাহানারা আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য হৃদয় নিংড়ানো অভিনন্দন আমাদের বোনদের। তোমাদের জন্য গর্বিত।’

মেয়েদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। সাবিনাদের অভিনন্দন জানিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় তোলার জন্য আমাদের প্রিয় বোনদের অভিনন্দন। সত্যিই তোমাদের নিয়ে গর্বিত। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কুর্নিশ।’

উইকেটকিপার ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়ন!’

অভিনন্দন জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও, ‘নেপালকে হারিয়ে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
বাবার সঙ্গে ঈদের নামাজে মুশফিক, প্রশংসা করলেন শহীদ চান্দু স্টেডিয়ামের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি