মেসিদের বিপক্ষে নেতৃত্ব দেবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩, ১৩:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:২৫

সৌদি আরবে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় ক্রিস্তিয়ানো রোনালদো। তাও আবার তার পুরনো প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে। আগেই জানা গেছে, পিএসজির বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে পর্তুগিজ তারকার অভিষেক হচ্ছে। ম্যাচটির গুরুত্ব বুঝে রিয়াদ এসটি একাদশের অধিনায়ক করা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে।  

৩৭ বছর বয়সী রোনালদো তার ক্লাব আল নাসর ও আল হিলাল সমন্বিত একাদশকে এই মহারণে নেতৃত্ব দেবেন। পিএসজির বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। 

রোনালদোর নেতৃত্বে এই একাদশে আরও খেলবেন সৌদি জাতীয় দলের তারকা সালেম আল দাওয়াসারি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়ে দাওয়াসারি গোল করেছিলেন। তার সঙ্গে খেলবেন সৌদ আব্দুল হামিদও।

রেকর্ডের খাতায় এই ম্যাচের মূল্য না থাকলেও দর্শকের কাছে সেটি অমূল্য। কারণ এই ম্যাচের টিকিট কিনতে অনলাইনে জমা পড়েছিল ২০ লাখেরও বেশি আবেদন!

অবশ্য এই ম্যাচের জন্য বেয়ন্ড ইমাজিনেশন নামের ভিআইপি টিকিট কিনতে সর্বোচ্চ দর উঠেছে ২৭ কোটি টাকার মতো। যার নিলাম শেষ হবে কাল। এই টিকিটধারী পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে এবং ছবি তুলতে পারবেন। মেসি-রোনালদোর সঙ্গে কথা বলতে পারবেন ড্রেসিংরুমেও।

/এফআইআর/ইউএস/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি