সৌদি আরবে রোনালদোর প্রথম ব্যক্তিগত অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৩, ১৯:৩২আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯:৩২

আল নাসেরে যত দিন যাচ্ছে, ততই স্বরূপে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবশেষ চার ম্যাচে ৮ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। ম্যাচ জেতানো পারফরম্যান্স করে তিনি সৌদি প্রো লিগে হয়েছেন ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়।

গত ডিসেম্বরে ফ্রি এজেন্ট হয়ে আল নাসেরের সঙ্গে চুক্তি করেন রোনালদো। গত মাসে শেষ চার ম্যাচে দুটি গোলেও রয়েছে তার অ্যাসিস্ট। ক্লাবটিতে এসে প্রথমবার কোনো ব্যক্তিগত পুরস্কার জিতলেন তিনি।

গত ৩ ফেব্রুয়ারি আল ফাতেহর বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে নিজের তৃতীয় ম্যাচে প্রথম লিগ গোল করেন রোনালদো। চার দিন পর ৩৮ বছর বয়সী তারকা মৌসুমের সেরা পারফরম্যান্স করেন। আল ওয়েহদাকে ৪-০ গোলে হারাতে চারটি গোলই করেন তিনি এবং ছোঁন ৫০০ লিগ গোলের মাইলফলক।

১৭ ফেব্রুয়ারি আল তাওনের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুটোতেই অ্যাসিস্ট করেন রোনালদো। মাস শেষ রেন ডালমাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে।

এই মৌসুমে দলের ১৮ লিগ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটি খেলেছেন রোনালদো। ১৩ গোল করে সৌদি প্রো লিগের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা তারই সতীর্থ অ্যান্ডারসন তালিস্কার চেয়ে পাঁচ গোল পেছনে তিনি। যেভাবে এগোচ্ছেন তিনি, শীর্ষে তাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের