মেসিকে সন্ত্রাসীদের হুমকি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস আর্জেন্টিনার প্রেসিডেন্টের

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১৬:৫৬আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬:৫৭

 আর্জেন্টিনার রোজারিওতে অপরাধপ্রবণতা যে বেড়ে গেছে, সেটা নতুন করে উঠে এলো বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে সন্ত্রাসীরা হুমকি দেওয়ার পর। বৃহস্পতিবার ভোরে তার স্ত্রী আন্তোনিও রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। সেখানে সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে হুমকি দিয়ে একটি চিরকুটও রেখে যায় তারা।

মেসিকে বন্দুকধারীরা হুমকি দেওয়ার পর টনক নড়েছে আর্জেন্টিনা প্রেসিডেন্টের। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি।

ইনফোবায়ে’কে ফার্নান্দেজ বলেন, ‘(বৃহস্পতিবার) ঘুম থেকে উঠে আমি খুব বাজে সংবাদ শুনেছি। আমি তখনই (মেয়র পাবলো জ্যাভকিন) যোগাযোগ করেছি এবং চিফ অব স্টাফের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম। আমি তাকে বলেছি, অন্য কিছু করতে হবে। আমরা অবশ্যই অনেক কিছু করছি, কিন্তু আরো বেশি কিছু করতে হবে। সহিংসতা ও সংগঠিত অপরাধের সমস্যা খুবই গুরুতর।’

ওই চিরকুটে মেসিকে উদ্দেশ্য করে লেখা, ‘মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জ্যাভকিন একজন মাদক কারবারি। সে তোমাকে রক্ষা করতে পারবে না।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি