বাংলাদেশকে গোল দিতে দেয়নি সেশেলস

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৮ মার্চ ২০২৩, ১৬:৪৯আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৬:৫০

প্রীতি ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনে সেশেলসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও আমিনুর রহমান সজীবের জায়গা হয়নি। তাদের বদলে স্থান হয়েছে রবিউল হাসান ও সুমন রেজার। তাতে বিরতির আগ পর্যন্ত সেশেলসের রক্ষণে ভয় ধরালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লাল-সবুজ দল। স্কোরলাইন গোল শূন্য রেখেই স্বাগতিকরা ড্রেসিং রুমে গেছে।

সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ আজ আগের ম্যাচের চেয়ে গোলের সুযোগ পেয়েছে বেশি। তবে বার বার আক্রমণ গড়েও গোল পায়নি। অনেক দিন পর মাঠে নেমে ম্যাচ ঘড়ির ৭ মিনিটে রবিউল হাসান বক্সের বাইরে থেকে জোরালো শট নিলে তা ক্রস বারের ওপর দিয়ে গেছে।

তার একটু পর সেশেলসও সুযোগ পেয়েছে। ডন ম্যাক্সিমের ফ্রি-কিক ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় তাদের। ১৩ মিনিটে সুমনের পাসে জনির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়েছে।

৫ মিনিট পর রিমনের জায়গায় অভিষেক হয় আলমগীর মোল্লার। তাতে করে স্বাগতিকদের খেলাতে গতি আরও বাড়ে।

২২ মিনিটে নষ্ট হয়েছে ভালো একটি সুযোগ। আলমগীর মোল্লার বাঁ পায়ের মাপা ক্রসে রাগিব পা ছোঁয়াতে পারেননি। পরের মিনিটে রবিউলের শট গোলকিপার তালুবন্দী করে তাদের গোলবঞ্চিত করেছেন।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, তপু বর্মণ, রিমন হোসেন(আলমগীর মোল্লা), কাজী তারিক রায়হান, সোহেল রানা, রবিউল হাসান, রাকিব হোসেন, মজিবর রহমান জনি, সাদ উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা ও সুমন রেজা।

/এফআইআর/
সম্পর্কিত
স্কুলব্যাগ হাতে নিহত শিশুদের শ্রদ্ধা জানালো ইরান 
মেসি গোল না পেলেও জিতেছে আর্জেন্টিনা 
ভিয়েতনামের কাছে ৩ গোলে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী