আল ইত্তিহাদে বেনজেমার তিন বছরের চুক্তি, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৩, ১৫:০৯আপডেট : ০৬ জুন ২০২৩, ১৫:০৯

সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা। ক্লাব সূত্র এই খবর জানিয়েছে। রিয়াল মাদ্রিদে ১৪ বছর ট্রফিসমৃদ্ধ ক্যারিয়ার শেষ করে সৌদি আরবে পাড়ি জমালেন ফরাসি ফরোয়ার্ড।

ওই সূত্র বলেন, ‘আল ইত্তিহাদে তিন বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা, যা শুরু হচ্ছে পরের মৌসুম থেকে।’ জেদ্দার এই ক্লাবে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে। এএফপি এক প্রতিবেদনে জানায়, পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরোয়ার্ডকে রিয়াল বিদায় সংবর্ধনা দেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে।

প্রতি মৌসুমে ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে চুক্তির ব্যাপারে সম্মতিতে পৌঁছেছে দুই পক্ষ। 

আল ইত্তিহাদের বর্তমান কোচ উলভস ও টটেনহ্যামের সাবেক কোচ নুনো এস্পিরিতো সান্তো। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এবারের সৌদি চ্যাম্পিয়ন তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
যানজটে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ক্ষমা চাইলেন রোনালদো
কোচের সঙ্গে দ্বন্দ্ব: গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা হলো না বেনজেমার
বেনজেমাকে নিয়ে চোটের আশঙ্কা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি