কোচের সঙ্গে দ্বন্দ্ব: গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা হলো না বেনজেমার

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭

বোঝা যাচ্ছে আল ইত্তিহাদে হয়তো বেশি দিন থাকা হবে না করিম বেনজেমার। অনেক শখ করে গত গ্রীষ্মে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক কতটা গুরুত্ব হারিয়েছে সেটারই ইঙ্গিত দিচ্ছে সর্বশেষ ঘটনা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে তাকে দলেই রাখেননি কোচ মার্সেলো গ্যালার্ডো।

ইএসপিএনের প্রকাশিত খবর অনুসারে ইত্তিহাদ কোচ গ্যালার্ডো বেনজেমাকে মোটেও ফিট মনে করেননি।

কোচের সঙ্গে তার ঝামেলাটা নতুন নয়। সৌদিতে শীতকালীন বিরতিতে দুবাইয়ে চলমান অনুশীলন ক্যাম্পে বেনজিমা দেরি করে যোগ দিয়েছিলেন। দেরি করার কারণ হিসেবে জানা যায়, তখন মরিশাসে ঝড়ের কবলে পড়েছিলেন তিনি।

কোচের সঙ্গে যে তার বনিবনা হচ্ছে না সেটা আরও প্রকট হয়ে ধরা দিচ্ছে। কোচ ফিট মনে না করলেও বেনজেমা নিজেকে ফিট এবং খেলার যোগ্য বলে মনে করেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ইত্তিহাদের ম্যাচটি ছিল শেষ ষোলোর প্রথম লেগ। সর্বশেষ সৌদি প্রো লিগে গত সপ্তাহে আল তাইয়ের বিপক্ষেও খেলার সুযোগ পাননি তিনি। ওই ম্যাচ অবশ্য ৩-০ গোলে জিতেছে আল ইত্তিহাদ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দলগুলো বিদেশি খেলোয়াড় রাখতে পারে পাঁচজন। ইত্তিহাদ কোচ নাভবাহোরের বিপক্ষে পাঁচজন বিদেশি রাখলেও ফরাসি তারকাকে বিবেচনাতেই নেননি। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক দলবদলের জানুয়ারি উইন্ডোতে ইউরোপে ফিরতে চেয়েছিলেন। কিন্তু সৌদি ক্লাব তাকে ছাড়তে রাজি নয়। বরং সৌদি আরবেরই কোনও ক্লাবে ধারে খেলতে পাঠাতে চায় তারা। কিন্তু বেনজেমা তাতে আপত্তি জানিয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
যানজটে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ক্ষমা চাইলেন রোনালদো
বেনজেমাকে নিয়ে চোটের আশঙ্কা
সৌদি প্রো লিগে বেনজেমার প্রথম গোলে শীর্ষে আল ইত্তিহাদ
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী