বেনজেমাকে নিয়ে চোটের আশঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ০৯:০৫আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৯:০৫

সৌদি প্রো লিগে খেলতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়লেন করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার আল ওয়েহদার বিপক্ষে অধিনায়কের চোটে ম্লান হয়ে গেছে আল ইত্তিহাদের ৩-০ গোলের জয়।

প্রথমার্ধের শেষ দিকে পায়ের ব্যথা নিয়ে বসে পড়েন বেনজেমা। মাঠেই প্রাথমিক চিকিৎসা হলেও আর খেলতে পারেননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ৪২ মিনিটে জোতা তার জায়গা নেন।

বেনজেমার স্থলাভিষিক্ত হয়ে জোতা তার দলকে ২-০ গোলে এগিয়ে দেন। তার আগে দ্বিতীয়ার্ধে রোমারিনহো গোলমুখ খোলেন। ইগোর করোনাডো করেন আল ইত্তিহাদের তৃতীয় গোল।

বেনজেমা ও আল ইত্তিহাদের আশা এই ইনজুরি বড় ধরনের কিছু নয়। ফ্রি ট্রান্সফারে এসে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সৌদি চ্যাম্পিয়নদের হয়ে এক গোল করেছেন ও দুটি বানিয়ে দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর আল হিলালের বিপক্ষে পরের ম্যাচে বেনজেমাকে পাওয়ার প্রত্যাশা ক্লাবের।

/এফএইচএম/
সম্পর্কিত
যানজটে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ক্ষমা চাইলেন রোনালদো
কোচের সঙ্গে দ্বন্দ্ব: গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা হলো না বেনজেমার
সৌদি প্রো লিগে বেনজেমার প্রথম গোলে শীর্ষে আল ইত্তিহাদ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান