মেজর লিগ সকার থেকেও ভালো সৌদি লিগ: রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ১১:১৩ আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:২১

ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দু’জনেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিয়েছেন। রোনালদো বেছে নিয়েছেন সৌদি লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার বেছে নিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী মেসি। তাতে আলোচনা-সমালোচনা থাকলেও রোনালদো কিন্তু নিজের সৌদি লিগকেই তুলনায় সেরা বলে রায় দিয়েছেন। তার মতে, মেসির মেজর লিগ সকার থেকেও ভালো সৌদি লিগ!

রোনালদো গত ডিসেম্বরে সবাইকে অবাক করে দিয়ে আড়াই বছরের চুক্তিতে আল নাসরে নাম লিখিয়েছেন। তার সিদ্ধান্ত শুরুতে বিস্ময়ের জন্ম দিলেও এখন তারই পদাঙ্ক অনুসরণ করছেন বাকিরা। রিয়াল মাদ্রিদ থেকে এরই মধ্যে করিম বেনজেমা আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। চেলসি থেকে একই ক্লাব চলে এসেছেন এনগোলো কন্তেও। তাতে তাঁরার হাট হয়ে উঠেছে সৌদি আরব। রোনালদোও মনে করেন, সৌদিতে বাকি খেলোয়াড়দের আসার পথটা উন্মুক্ত করেছেন তিনি, ‘সৌদি লিগ মেজর লিগ সকার থেকেও ভালো। এখন বাকি খেলোয়াড়রাও এখানে আসছে। এক বছরে আরও শীর্ষ খেলোয়াড়রা সৌদি আরবে আসবে।’       

সোমবার প্রাক মৌসুম প্রস্তুতিতে সেল্টা ভিগোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আল নাসর। সেখানে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে রোনালদোর ক্লাব। ম্যাচ শেষে পর্তুগিজ তারকা ইএসপিএনকে আরও বলেছেন, ইউরোপিয়ান লিগগুলো এখন পড়তির দিকে। আর ইউরোপের ক্লাব ফুটবলেও তার ফেরার কোনও সম্ভাবনা নেই, ‘আমি শতভাগ নিশ্চিত ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আর ফিরছি না। এখন আমার বয়স ৩৮ বছর। ইউরোপিয়ান ফুটবল তার মান হারিয়েছে। এখন পর্যন্ত ভালো করছে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ। তারা বাকিদের চেয়ে অনেক এগিয়ে।’

/এফআইআর/
সম্পর্কিত
মাঠে দর্শক হয়ে কাটানো, ১৮ বছর পর এমন ঘটনার সাক্ষী রোনালদো!
প্রতিবাদের আবহে ইসরায়েলকে হারালো আয়ারল্যান্ড
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
সর্বশেষ খবর
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ