৮৫০ গোলের মাইলফলকের পর রোনালদো বললেন, ‘আরও আসছে’

স্পোর্টস ডেস্ক 
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬

ক্রিস্তিয়ানো রোনালদো কোথায় থামবেন, এটা একমাত্র বলতে পারবেন পর্তুগিজ তারকাই। সর্বশেষ ম্যাচেই যেমন আল হাজেমের বিপক্ষে আল নাসরের ৫-১ গোলে জেতা ম্যাচে একটি গোল করে ৮৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন।

রোনালদোর ৮৫০ গোলের পর দ্বিতীয় স্থানে আছেন কেবল লিওনেল মেসি। তার ক্যারিয়ার গোল সংখ্যা ৮১৮।

 শেষ তিন ম্যাচেই সিআরসেভেন গোল করেছেন। এই ম্যাচে তো গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন দুটি। স্কোরশিটে নাম ছিল সাদিও মানেরও। তাতে সৌদি প্রো লিগে সরাসরি তৃতীয় জয় তুলে নিয়েছে আল নাসর।

প্রথম ৩০ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬টি গোল করেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদেও শুরুর ক্যারিয়ারে সমান সংখ্যক ম্যাচ খেলেছিলেন। পার্থক্য হলো সেখান থেকে গোল কম রয়েছে একটি।      

প্রথম দুটি ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া আল নাসর এখন লিগে ষষ্ঠ অবস্থানে। শীর্ষে থাকা আল হিলালের সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচে রোনালদোদের অর্জন ৯।

সোশ্যাল মিডিয়ায় গোলের মাইলফলক নিয়ে রোনালদো লিখেছেন, ‘আরেকটি অসাধারণ দলীয় নৈপুণ্য। আমরা উন্নতি করতে থাকবো। এগিয়ে যাও আল নাসর... ৮৫০ ক্যারিয়ার গোল এবং আরও আসছে!’

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে