মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলা থেকে মুক্তি ম্যারাডোনার

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৮

দীর্ঘ ৩০ বছর ইতালির রাজস্ব কর্তপক্ষের সঙ্গে কর ফাঁকির মামলার লড়াই চলছিল ডিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টাইন কিংবদন্তি পরপারে পাড়ি জমানোর তিন বছর পর সেই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে ইতালির সর্বোচ্চ আদালত।

এক সময় নাপোলিতে খেলা এই কিংবদন্তির বিরুদ্ধে অভিযোগ ছিল লিখটেইনস্টেইনে প্রক্সি কোম্পানি ব্যবহারের মাধ্যমে ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নাপোলি ক্লাব থেকে পাওয়া ব্যক্তিগত ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন তিনি! শেষ পর্যন্ত অবশ্য কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি রয়টার্সকে বলেছেন, ‘অবশেষে এরসমাপ্তি হলো। এখন আমি নির্ভয়ে বলতে পারি ম্যারাডোনা কখনও কর ফাঁকি দেননি।’

১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তার কর ফাঁকির এই মামলাটি শুরু হয় ১৯৯০ সালের শুরুতে। পরে আরও ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগও আনা হয়। তাছাড়া ওই সময় তার বেশ কয়েকবারের ইতালি সফরে বাজেয়াপ্ত করা হয় কিছু সম্পদ।

পিসানি বলেছেন, চূড়ান্ত এই রায়ে মূলত ভক্ত, ফুটবলের মূল্যবোধ ও বেশিরর ভাগ ক্ষেত্রে ম্যারাডোনার স্মৃতির প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।  

 

/এফআইআর/
সম্পর্কিত
যখন দর্শক হয়ে গিয়েছিলেন সতীর্থরাও, ম্যারাডোনার সেই গোলের গল্প
ম্যারাডোনার মৃত্যু মামলার বিচার কার্যক্রম বাতিল
অস্ত্রোপচারের পর ম্যারাডোনাকে বাসায় পাঠানো ভুল ছিল: চিকিৎসক
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি