ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র 

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৪, ১৩:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৩

ফার্নান্ডো দিনিজকে ছাঁটাই করার পর থেকে ব্রাজিলের কোচ হিসেবে তার নামটা নিশ্চিত হয়েই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার সেটিও করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সাউ পাউলোর সাবেক কোচ দরিভাল জুনিয়র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হয়েছেন। 

বৃহস্পতিবার তাকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের হেড কোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। ব্রাজিল ফটুবল অবশ্য দরিভালের চুক্তির মেয়াদ নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি। তবে ব্রাজিলিয়ান মিডিয়াগুলো জানাচ্ছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই এই দায়িত্ব সামলাবেন তিনি। 

৬১ বছর বয়সী দরিভাল ব্রাজিলের ঘরোয়া ক্লাব সাউ পাউলোকে কোপা দো ব্রাজিলের শিরোপা জিতিয়েছেন গত বছর। তার আগে ফ্লেমেঙ্গোকে কোপা দো ব্রাজিলের পাশাপাশি জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেসও। নতুন দায়িত্বে তার অভিষেক হতে যাচ্ছে মার্চে। তখন প্রীতি ম্যাচে ইংল্যান্ড আর স্পেনের মুখোমুখি হবে সেলেসাওরা। 

দরিভাল এমন সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন যখন ব্রাজিলের ফুটবল মাঠে ও মাঠের বাইরে কঠিন সময় পার করছে। ইনজুরিতে বিপর্যস্ত পুরো দল। যার মধ্যে অন্যতম নেইমার। তাছাড়া বিশ্বকাপ বাছাইয়েও তাদের অবস্থান এখন ছয় নম্বরে। নতুন করে যোগ হয়েছে ফুটবল ফেডারেশনের নেতৃত্ব নিয়ে আইনি লড়াই। গত ডিসেম্বরে একটি কোর্টের রায়ে সরে যেতে হয়েছিল প্রেসিডেন্ট এদনাল্দো রদ্রিগেজকে। গত সপ্তাহে হাই কোর্টের রায়ে আবার পদ ফিরে পেয়েছেন তিনি।  

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের