লেভানডোভস্কির পেনাল্টিতে স্বস্তির জয় বার্সার 

স্পোর্টস ডেস্ক 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১

স্প্যানিশ লিগে নিজেদের যা অবস্থা, তাতে এখন আর কোনও ভুলের পক্ষে নন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। কিন্তু সেল্তা ভিগোর বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কাই জেঁকে বসে। দীর্ঘক্ষণ ম্যাচে ছিল সমতা! শেষ দিকের নাটকীয়তায় অবশেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান জায়ান্টরা।  বার্সার হয়ে দুটি গোলই করেছেন লেভানডোভস্কি। 

বলা যায় এই ম্যাচেও চেনা বার্সাকে দেখা যায়নি। প্রথমার্ধের বিরতির আগে লেভানডোভস্কির বুদ্ধিদীপ্ত এক চেষ্টায় আসে প্রথম গোল। শুরুতে পোলিশ ফরোয়ার্ডকে পেয়ে যান উইঙ্গার লামিনে ইয়ামাল। তার পর জায়গা তৈরি করে বুলেট গতির শটে তিনি গোলকিপারকে পরাস্ত করেছেন। 

চাপে থাকা পয়েন্ট টেবিলের ১৭তম দলটিও নিজেদের রক্ষা করতে তার পর মরিয়া হয়ে ওঠে। ৪৭ মিনিটে সমতা ফেরায় রাফা বেনিতেজের সেল্তা। ইয়াগো আসপাসের শট দিক পাল্টে জড়িয়ে যায় জালে। 

সমতাতেই উত্তেজনায় জমে উঠে ম্যাচ। ম্যাচ জয়ের সর্বোচ্চ চেষ্টা করে সেল্তা। ফ্রান বেলত্রানের ভুলের আগে তিনটি সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি আসপাস। তার পর সেল্তা ডিফেন্ডার বেলত্রান ভুল করে বসেন ৯৩ মিনিটে। যোগ হওয়া সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে তিনি ইয়ামালের পায়ে আঘাত করে বসেন। তাতে পেনাল্টি পায় বার্সা। এই স্পট কিক জন্ম দেয় নাটকীয়তার। লেভার প্রথম শটটি রুখে দিয়েছিলেন সেল্তা গোলকিপার। কিন্তু ভার রিভিউতে দেখা যায় শটের আগ মুহূর্তে গোললাইনের সামনে অবস্থান করছিলেন তিনি! দ্বিতীয় চেষ্টায় লেভানডোভস্কি বল জালে জড়িয়ে এনে দেন ২-১ গোলের অবিশ্বাস্য এক জয়। 

২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সা এখন তিনে অবস্থান করছে। ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে অবস্থান করছে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি