চেলসি থেকে বিদায় পচেত্তিনোর

স্পোর্টস ডেস্ট
২২ মে ২০২৪, ১৩:১৮আপডেট : ২২ মে ২০২৪, ১৩:১৮

এক মৌসুমেই শেষ হলো মাউরিসিউ পচেত্তিনোর চেলসি অধ্যায়। ইংলিশ ক্লাবটি জানিয়েছে, পারস্পরিক সমঝোতায় বিদায় নিচ্ছেন এই কোচ।

শুরুটা হতাশার হলেও ব্লুদের শেষটা ছিল দারুণ। তাতে লিগ টেবিলে ষষ্ঠ স্থান নিয়ে শেষ করেছে তারা। যদিও চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

অথচ নতুন মালিকায় দুই বছরে প্রচুর অর্থ ব্যয় করেছে চেলসি। নতুন খেলোয়াড় কেনার জন্য ব্যয় করেছে ১ বিলিয়ন ডলারেরও বেশি। যার বেশির ভাগ করা হয়েছে উদীয়মান খেলোয়াড়দের ওপর। আর পচেত্তিনোর মতে অনভিজ্ঞ খেলোয়াড় আর বিশাল ইনজুরি তালিকার কারণেই ধারাবাহিক ফল আনতে পারেনি তার দল।

এখন যে অবস্থা তাতে ইউরোপা লিগে চেলসি কোয়ালিফাই করবে যদি ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারে। সুযোগ থাকবে কনফারেন্স লিগেও। সেক্ষেত্রে রেড ডেভিলদের ইংলিশ চ্যাম্পিয়নদের হারিয়ে দিতে হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম