কাতারে রাতেই অনুশীলনে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৪, ১৫:০৩আপডেট : ০৮ জুন ২০২৪, ১৫:২২

বিশ্বকাপ বাছাইয়ে ১১ জুন লেবাননের বিপক্ষে খেলতে শুক্রবার (৭ ‍জুন) দিবাগত রাতে কাতারের দোহাতে পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার (৮ জুন) হোটেলে জিমের পাশাপাশি রাতে মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের।

এর আগে ঢাকায় লেবাননের বিপক্ষে হোম ম্যাচে শেখ মোরসালিনের দেওয়া গোলে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে। এবার অ্যাওয়ে ম্যাচের পরীক্ষা। যদিও খেলাটা তাদের মাঠে হচ্ছে না। যুদ্ধের কারণে আগেই ভেন্যু পরিবর্তন হয়ে দোহা নির্ধারণ হয়েছে।

এই ম্যাচ নিয়ে আগেই বাংলাদেশ দল আশাবাদী কথা শুনিয়েছে। বিশেষ করে যেভাবে ঢাকায় শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে দুই গোলে হেরেছে, তাতে করে আত্মবিশ্বাস বেড়েছে। জামাল-তপুরা চাইছে যে করেই হোক শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে।

এদিকে দোহা এয়ারপোর্টে নামার পর জামাল-তপুদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন:

লেবানন জয়ের সংকল্পে কাতারের পথে বাংলাদেশ

/টিএ/ইউএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি