আর্জেন্টিনাকে নিয়ে ফিফায় অভিযোগ জানাবে ফ্রান্স, ক্ষমা চাইলেন এনজো 

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১২:০৯ আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:০৯

ব্যাপারটা অনেক দূর গড়াচ্ছে। কোপা আমেরিকায় শিরোপা জয়ের পর বর্ণবাদী গান গেয়েছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। সেটা ছিল ফ্রান্সকে কেন্দ্র করে। এই ঘটনায় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) আনুষ্ঠানিকভাবে ফিফায় অভিযোগ জানাতে যাচ্ছে। 

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর টিম বাসে ঘটেছে এই ঘটনা। তখন আর্জেন্টাইন খেলোয়াড়রা একটি গান গাইছিলেন। যা ছিল ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভুত খেলোয়াড়দের নিয়ে। ওই সময় এই গানের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। যা প্রচুর ভিউ পেয়েছে প্ল্যাটফর্ম এক্সে। ফ্রান্স ফুটবল ফেডারেশনের মতে, যা ছিল ভীষণ বর্ণবাদী ও বৈষম্যমূলক। ফার্নান্দেস অবশ্য এই গানের জন্য ক্ষমা চেয়ে পোস্টও করেছেন। 

একই ধরনের গান অবশ্য এবারই গাওয়া হয়নি। আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এই ধরনের গান গেয়েছিলেন কিছু আর্জেন্টাইন দর্শক। যে কারণে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে ফরাসি ফুটবল। তারা এক বিবৃতিতে বলেছে, ‘খেলাধুলা ও মানবাধিকারের পরিপন্থী এই মন্তব্যের গুরুত্বের কথা বিবেচনা করে এফএফএফ সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন, আর্জেন্টাইন ফেডারেশন ও ফিফার সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে।’ এ সময় ফরাসি ফুটবল প্রধান ফিলিপ দিয়ালো অগ্রহণযোগ্য এমন মন্তব্যের জন্য তীব্রভাবে নিন্দা জানান।

এই গানের ভাষায় উল্লেখ ছিল এমন, ‘তারা ফরাসি পাসপোর্টধারী। কিন্তু মা নাইজেরিয়ান, বাবা ক্যামেরুনিয়ান।’ 

ঘটনায় ওই ভিডিও পোস্ট করে এনজোর চেলসি সতীর্থ ও ফরাসি ফুটবলার ওয়েসলি ফোফানা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘২০০৪ সালে ফুটবল: বর্ণবাদ যেখানে বাধাহীন।’

এনজো অবশ্য ঘটনার জন্য ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘জাতীয় দলের উদযাপনের সময় ইনস্টাগ্রামে দেওয়া আমার ওই ভিডিওটির জন্য ক্ষমা প্রার্থী। ওই গানে ভীষণ অপমানজনক ভাষা রয়েছে। যার কোনও অজুহাত নেই। সব ধরনের বৈষম্যের বিপক্ষেই আমার অবস্থান। কোপা আমেরিকা উদযাপনের উন্মাদনায় পড়ে এমনটা ঘটায় ক্ষমা চাচ্ছি। এই ভিডিও, সেই মুহূর্ত এবং তার শব্দগুলো মোটেও আমার বিশ্বাস কিংবা চরিত্রকে ফুটিয়ে তোলে না। আমি সত্যিই তার জন্য দুঃখিত।’ 

/এফআইআর/
সম্পর্কিত
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
সর্বশেষ খবর
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন