সোনার লড়াইয়ে আবারও যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্রাজিলের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ২৩:০৫আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২৩:৪২

অলিম্পিকে মেয়েদের ফুটবলে ব্রাজিলের সেরা সাফল্য ছিল দুটি রুপা। ২০০৪ সালে এথেন্স ও ২০০৮ সালে বেইজিংয়ে ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল তারা। দুইবারই তাদের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। ১৬ বছর পর ফাইনালে উঠে সেই একই প্রতিপক্ষকে পেয়েছিল সেলেসাওরা। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি। শনিবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে যুক্তরাষ্ট্র ১-০ গোলে তাদের হারিয়ে পঞ্চম সোনা জিতলো। আর তৃতীয় রুপা জিতে তুষ্ট থাকতে হলো ব্রাজিলকে।

ব্রাজিলের কিংবদন্তি মার্তাকে ট্রফি ছাড়াই ফুটবল ক্যারিয়ার শেষ করতে হলো। ৩৮ বছর বয়সী তারকা ফাইনালে উঠেও বড় মাপের কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ বঞ্চিত হলেন।

ম্যালরি সোয়ানসনের দ্বিতীয়ার্ধের গোল আমেরিকানদের জন্য ১২ বছর পর সোনা জয়ের জন্য যথেষ্ট ছিল। ২০১২ সালের পর প্রথম ও সব মিলে পঞ্চম অলিম্পিক স্বর্ণপদক পেলো তারা।

দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ছিল। সোয়ানসনের লক্ষ্যভেদী শটের আগে দুই দল লক্ষ্যে বল মেরেছিল তিনবার করে। শেষ পর্যন্ত অফসাইডের ফাঁদ এড়িয়ে ঠাণ্ডা মাথায় ব্রাজিল কিপার লরেনাকে পরাস্ত করে ব্যবধান গড়ে দেন সোয়ানসন।

ইনজুরি টাইমের দশম মিনিটে সমতা ফেরানোর বেশ কাছে ছিল ব্রাজিল। বক্সের সেন্টার থেকে নেওয়া আদ্রিয়ানার হেড দারুণ সেভে রুখে দেন মার্কিন কিপার আরিসা নায়েহার।

পরে আর ব্রাজিল কোনও সুযোগ তৈরি করতে পারেনি। তাতে করে প্রথম আন্তর্জাতিক টাইটেল জয়ের অপেক্ষা আরও বাড়লো মেয়েদের।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা