মার্টিনেজের অবিশ্বাস্য ট্যাকলকে গোল হিসেবে উদযাপন করেছে বার্সা! 

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১০:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:০১

লা লিগায় লেগানেসের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলে জিতে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। অবশ্য পূর্ণ তিন পয়েন্ট পেতে শেষ দিকে ইনিগো মার্টিনজের অবিশ্বাস্য সেই ট্যাকলের কৃতিত্ব দিতেই হবে।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে হোর্হে সেঞ্জের আত্মঘাতী গোল আশীর্বাদ হয়ে আসে বার্সার শিবিরে। শেষ দিকে যোগ হওয়া সময়ে ৯২ মিনিটে সমতা ফেরানোর কাছে চলে যায় লেগানেস। কিন্তু মুনির এল হাদ্দাদিকে বক্সের প্রান্ত থেকে অবিশ্বাস্য এক ট্যাকলে রুখে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে অবদান রাখেন মার্টিনেজ। 

এই জয়ে সব প্রতিযোগিতা মিলে বার্সার অপরাজেয় যাত্রা অব্যাহত থাকলো ২৪ ম্যাচ। রিয়াল মাদ্রিদের চেয়ে আপাতত পয়েন্ট ব্যবধানও দাঁড়িয়েছে ৭।  ম্যাচের পর বার্সার কোচ হানসি ফ্লিকের মুখে ছিল ইনিগো মার্টিনেজের সেই অবিশ্বাস্য ট্যাকল প্রসঙ্গ। তার মতে, ‘আমার কাছে সেই গোলটাই এককভাবে মুখ্য ছিল না। শেষ দিকে ইনিগো যেভাবে রুখে দিয়েছে সেটা ছিল অবিশ্বাস্য। আমি এটাকে গোল মনে করে উদযাপন করেছি। সবাই এটাকে গোল হিসেবে উদযাপন করেছে। এটাই খেলার অংশ। আবারও আমরা জাল অক্ষত রাখতে পেরেছি।’

লেগানেসের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেনি বার্সা। নিজেদের সেরা ফর্ম থেকেও দূরে ছিল। উল্টো শুরুতে লিড নেওয়ার পথে চলে গিয়েছিল লেগানেস। দারুণ এক সেভে দলকে রক্ষা করেন বার্সা গোলকিপার সেজনি। একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। যখন ভুল করে রাফিনহার ক্রস নিজেদের জালে পাঠান সেঞ্জ। 

তার পর লেগানেসের আক্রমণ সামলাতে বার্সাকে ঘাম ঝরাতে হয়েছে। ফ্লিক অবশ্য শিষ্যদের এই লড়াইয়ে ভীষণ সন্তুষ্ট। বিশেষ করে ১৬ দিনের মধ্যে ষষ্ঠ ম্যাচের চাপ থাকার পরও, ‘আমরা যেভাবে ৯৪, ৯৫ মিনিট লড়াই করেছি, সেটা অবিশ্বাস্য। বিশেষ করে যখন কয়েক সপ্তাহে ছেলেদের অনেক বেশি চাপ নিতে হচ্ছে আন্তর্জাতিক বিরতির পর... তখন এসব ম্যাচে ওরা যে পারফর্ম করছে সেটা কিন্তু অবিশ্বাস্য।’           

 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি