অন্য ফেডারেশনগুলোকেও হামজার মতো প্রবাসী আনার নির্দেশ এনএসসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৯:০৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১:২৮

ইংলিশ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলছেন। তার আগমনে দেশের ফুটবলে শোরগোল পড়ে যায়। হামজার মতোই যেন অন্য খেলাগুলোতে প্রবাসীরা থাকেন, সেদিকে জোর দিতে বলা হয়েছে। অন্য ফেডারেশনগুলোকে প্রবাসী খেলোয়াড় আনার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শুধু ফুটবলই নয়, সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বুধবার এই নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সব ফেডারেশনকে অনুরোধ করেছে এনএসসি। এমনকি ফেডারেশনগুলোকে সহযোগিতা করতে ক্রীড়া মন্ত্রণালয় যে যথেষ্ট আগ্রহী তাও জানিয়ে দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে ওই চিঠিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি কোনও ফেডারেশন বা ক্রীড়া সংস্থা এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করলে অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদও পাশে থাকবে। সবশেষ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামের অনুকূলে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ সম্পৃক্ত রয়েছে।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি