৪৬ সেকেন্ডে ম্যাচ জেতার পর বিতর্কের মুখে আলজেরিয়ান বক্সার

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৪, ১৫:০৯আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৫:০৯

‘আমার জীবনে আমি কখনও এত জোরে আঘাত পাইনি।’, মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজি ইভেন্টে আলজেরিয়ার ইমানে খেলিফের সঙ্গে লড়াই থেকে সরে দাঁড়ানোর পর কাঁদতে কাঁদতে বলছিলেন ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি। একটি জোরালো ঘুষিতে মাত্র ৪৬ সেকেন্ডেই রিং ছাড়তে হয় তাকে। একই সঙ্গে বিতর্কের ঢেউ উঠেছে প্যারিস অলিম্পিকে।

৪৬ সেকেন্ডের মধ্যে কারিনি দুইবার আঘাত পান। সম্ভবত নাকও ভেঙে গেছে। তারপরই লড়াই থেকে সরে দাঁড়ান। প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ ইমানে খেলিফকে ‘জৈবিকভাবে পুরুষ’ ও ‘ট্র্যান্সজেন্ডার’ বলতে শুরু করেছে।

অথচ গত বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়ে অংশ নিতে পারেননি। একই কারণে তাইওয়ানের লিন ইউ-তিংও অযোগ্য বিবেচিত হয়েছিলেন। ওই পরীক্ষায় খেলিফের শরীরে পুরুষ ক্রোমোজম পাওয়া গিয়েছিল। 

অথচ দুজনই এবারের প্যারিস অলিম্পিকে খেলছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে গত মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন, ‘শুধু বলবো, নারী বিভাগের সব প্রতিযোগী যোগ্যতার নিয়ম অনুযায়ী এখানে এসেছে। পাসপোর্টে তারা নারী। এই নারী অ্যাথলেটরা টোকিও অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, অনেক বছর ধরেই তারা প্রতিদ্বন্দ্বিতা করছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি