অবশেষে দেশের পথে বাংলাদেশের ক্রীড়াবিদরা

তানজীম আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে
১০ আগস্ট ২০২৪, ১৬:১২আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৬:১২

প্যারিস অলিম্পিকের পর্দা নামতে যাচ্ছে রবিবার। আজ শনিবার রয়েছে ৩৯টি ইভেন্টের সোনার পদকের লড়াই। তবে কোনও পদকের লড়াইয়ে নেই বাংলাদেশ। আগেই তাদের প্রথম পর্ব থেকে মিশন শেষ হয়েছে।  আজ ভোরে লাল সবুজ দলের ক্রীড়াবিদরা দেশের পথে রওনা হয়েছেন।

যদিও ৬ আগস্ট ঢাকার উদ্দেশে প্যারিস ছাড়ার কথা ছিল ক্রীড়াবিদদের। সেদিন কাতার এয়ারওয়েজ দোহা থেকে ঢাকার ফ্লাইট পরিচালনা না করায় বাংলাদেশ কন্টিনজেন্ট বিমানবন্দর থেকে গেমস ভিলেজে ফিরে আসে। আজ দুই সাঁতারু সোনিয়া আক্তার, সামিউল ইসলাম রাফি, আর্চার সাগর ইসলাম, দুই কোচ মার্টিন ফ্রেডরিক ও মোহাম্মদ হাসান এবং সাঁতারের কোচ আব্দুল হামিদকে বহনকারী ফ্লাইট ছেড়েছে নির্ধারিত সময়ে।

৪ আগস্ট সবার আগে প্যারিস ছেড়েছেন শুটার রবিউল ইসলাম। এরপর স্প্রিন্টার ইমরানুর রহমান ইংল্যান্ড ফিরে গেছেন। প্যারিসে থাকা বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজার ১৩ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী