৩০ বছর পর উইন্ডোজ থেকে বাদ পড়ছে ওয়ার্ডপ্যাড

ইশতিয়াক হাসান
০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৬

উইন্ডোজের পরবর্তী সংস্করণ থেকে ওয়ার্ডপ্যাডের আর কোনও আপডেট থাকবে না। এই ওয়ার্ড প্রসেসর অ্যাপটিকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট। ‘উইন্ডোজ ৯৫’ সংস্করণ থেকে চালু হয়ে ৩০ বছর ধরে চলা এই অ্যাপটির বদলে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে সেটি বিনামূল্যে নয়।

ভার্জের সূত্রে মাইক্রোসফটের একটি সাপোর্ট নোটে প্রতিষ্ঠানটি জানায়, ওয়ার্ডপ্যাডে আর কোনও আপডেট থাকবে না এবং উইন্ডোজের ভবিষ্যৎ রিলিজে এটি আর থাকবেও না। আরও জানানো হয়, রিচ টেক্সট ডকুমেন্টের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছি। আর শুধু টেক্সট ডকুমেন্টের জন্য নোটপ্যাড। 

তবে এর আগে মাইক্রোসফটের অন্য একটি ঘোষণায় দেখা যায়, প্রতিষ্ঠানটি নোটপ্যাডের একটি উন্নত সংস্করণ বের করতে যাচ্ছে। সেখানে নতুন ফিচার হিসেবে থাকবে অটোসেভ এবং অটোমেটিক রিস্টোরাল ট্যাব। মাইক্রোসফট প্রথম ২০১৮ সালে নোটপ্যাডের আপডেট আনে আর উইন্ডোজ ১১-তে ট্যাব যুক্ত করে।

অপরদিকে ওয়ার্ডপ্যাডের প্রথম আপডেট আসে উইন্ডোজ ৭-এ। কিন্তু উইন্ডোজ ৮-এ সবকিছু নতুন করে ডিজাইন করা হলেও এর বিশেষ কোনও উন্নতি হয়নি। বরং উইন্ডোজ ১২-তে অ্যাপটি একেবারে বাদ দিয়ে দিচ্ছে মাইক্রোসফট। ২০২৪ সালে উইন্ডোজের নতুন সংস্করণে এআই ক্ষমতা সম্পন্ন অনেক নতুন ফিচার থাকতে পারে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
আসছে নতুন সুবিধা, পিসিতেও খেলা যাবে এক্সবক্স ৩৬০-এর গেম
এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার