হোয়াটসঅ্যাপেও চালু হচ্ছে পেইড ভেরিফিকেশন

ইশতিয়াক হাসান
২০ সেপ্টেম্বর ২০২৩, ২১:০০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২১:০০

মেটা এতোদিন ভেরিফায়েড ব্যাজ চালু রেখেছিল শুধু ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য। এখন এই ভেরিফিকেশন হোয়াটসঅ্যাপের জন্যও চালু হতে যাচ্ছে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, মেটা প্ল্যাটফর্মের বিজনেস পার্টে শিগগিরই ব্লু চেক কেনার সুবিধা আসবে। এতে বিশেষ কিছু ফিচার ও সাপোর্ট থাকবে।

সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গ একটি ইভেন্টে এই ঘোষণা দেন। বছরের শুরুতে মেটা ঘোষণা দেয় ক্রিয়েটরদের জন্য মেটার ভেরিফায়েড সুবিধা পেতে মাসে ১২ ডলার করে লাগবে। এতে ক্রিয়েটররা ব্লু চেক এবং কাস্টমার সাপোর্ট ও ইমপারসোনেশন প্রোটেকশনের মতো ফিচার পাবে। ফেসবুক বা ইনস্টাগ্রামের বিজনেস এটি কিনতে পারবে মাসে ২২ ডলার করে। অথবা মাসে ৩৫ ডলার দিয়ে একসঙ্গে কেনা যাবে দুটোই। পরে অবশ্য ক্রিয়েটরদের মূল্য ১২ ডলার থেকে ১৫ ডলার করা হয়।

ফিচারটি পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে চাল হবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।

পেইং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটরদের মতোই সমান সুবিধা পাচ্ছে বলে জানায় ভার্জ। এরমধ্যে রয়েছে অ্যাকাউন্ট সিকিউরিটি ফিচার এবং ট্রাবলশুটিং। ভেরিফায়েড বিজনেস ফেসবুক এবং ইনস্টাগ্রামে অতিরিক্ত ভিজিবিলিটি পাবে। হোয়াটসঅ্যাপের বিজনেস একটি ল্যান্ডিং পেজের সুবিধা পাবে যা ওয়েব সার্চে আসবে এবং সেখানে একাধিক কর্মীর সঙ্গে চ্যাট করার সুবিধা এবং ক্রেতাদের কোয়েরিতে সাড়া দেওয়ার সুবিধা থাকছে।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
হোয়াটসঅ্যাপে নতুন চমক, ব্রাউজারেই অডিও-ভিডিও কল সুবিধা
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাকি টেলিগ্রাম: ব্যক্তিগত তথ্যের জন্য কোনটি সবচেয়ে নিরাপদ
অ্যাটর্নি জেনারেলের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, করলেন সতর্ক
সর্বশেষ খবর
২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট কাটলো আফগানিস্তান
২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট কাটলো আফগানিস্তান
ট্রাম্পের ইরান যুদ্ধ ‘অবৈধ’, নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্যর্থ’: মার্কিন সিনেটর
ট্রাম্পের ইরান যুদ্ধ ‘অবৈধ’, নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্যর্থ’: মার্কিন সিনেটর
রেজাল্ট দেওয়ার দুই দিন আগে মারা যাওয়া শিহাব পেল জিপিএ-৫
রেজাল্ট দেওয়ার দুই দিন আগে মারা যাওয়া শিহাব পেল জিপিএ-৫
ইরানি বাহিনীতে শীর্ষ কমান্ডার পদে যাদের নিয়োগ দিলেন মোজতবা খামেনি
ইরানি বাহিনীতে শীর্ষ কমান্ডার পদে যাদের নিয়োগ দিলেন মোজতবা খামেনি
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি