আইজিডাব্লিউয়ের পথে আইসিএক্স, লাইসেন্স ফি কমানোর আবেদন

হিটলার এ. হালিম
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০

বিদেশি ও দেশি ভয়েস কল নির্ধারিত অপারেটরে সংযুক্ত করার প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান আইসিএক্স (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) অপারেটরগুলো বার্ষিক লাইসেন্স ফি কমানোর অনুরোধ করেছে বিটিআরসিতে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ফি কমানোর সিদ্ধান্তও নিয়েছে। এর আগে আইজিডাব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) অপারেটররা লাইসেন্স নবায়ন ফি কমাতে বিটিআরসিতে আবেদন করে।

আইসিএক্স অপারেটরের বার্ষিক লাইসেন্স ফি ১ কোটি ২৫ লাখ টাকা। এই ফি ২৫ লাখ টাকা করার অনুরোধ জানিয়ে আবেদন করেছিল আইসিএক্স অপারেটরগুলোর সংগঠন এআইওবি (অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ)। যৌক্তিকতা হিসেবে আইসিএক্স খাতে বিভিন্ন বছরের কল রেট, রেভিনিউ, কল ভলিউম ও আরও কিছু তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে কমিশনটি একটি কমিটি করেছিল।

জানা যায়, ওই কমিটি চলতি বছর পাঁচটি বৈঠক করে। তারা একটি সুপারিশমালাও করে। বিটিআরসির কমিশন বৈঠকে সেসব আলোচনার ভিত্তিতে পাঁচটি সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০১৮ সালে আইসিএক্স অপারেটরদের আয়ের প্রবৃদ্ধি হলেও ২০১৯ ও ২০২০ সালে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

কমিটির প্রতিবেদনে উল্লেখিত পাঁচটি সম্ভাব্য সিদ্ধান্ত অনুযায়ী লাইসেন্স প্রতি বার্ষিক ফি সর্বনিম্ন ৮৩ লাখ টাকা এবং সর্বোচ্চ ৯৬ লাখ টাকা হিসাব করা হয়। দুটোর গড় করে ৯০ লাখ টাকা ফি নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্তটি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছে বিটিআরসি।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও প্রস্তাব হাতে পাইনি। পেলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে।

তিনি আরও বলেন, ‘আমরা আইজিডাব্লিউ, আইসিএক্স-এর ভবিষ্যৎ এবং তাদের বিজনেস নিয়েও ভাবছি। কারণ তাদের বিজনেস দিন দিন ছোট হয়ে আসছে। সামনে তাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লাইসেন্স ফি কমানোর আবেদন সেই চ্যালেঞ্জ মোকাবিলার অংশ।’    

কমিশন আরও উল্লেখ করে, আইসিএক্স অপারেটররা বার্ষিক লাইসেন্স ফি ২৫ লাখ টাকা করার যে আবেদন করেছে তার স্বপক্ষে যৌক্তিক তথ্য-উপাত্ত উপস্থাপন করেনি। এ কারণে কমিশন মনে করে অপারেটরগুলার বার্ষিক লাইসেন্স ফি ২৫ লাখ টাকা নির্ধারণের যৌক্তিকতা নেই।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিটিআরসি আইসিএক্সগুলোর রেভিনিউ শেয়ারিং ৬৫ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করে। আন্তর্জাতিক ইনকামিং কল রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে পৌনে দুই সেন্ট করা হয়।

/এফএ/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রামে গণপরিবহন সংকট: বিআরটিসির ৭২ বাস থাকলেও সেবা পাচ্ছে না নগরবাসী 
চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো গোলাপি বাস, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা
যেসব রাস্তা দিয়ে চলবে ‘পিংক বাস’
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন