সব পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত: আইআরজিসি’র হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২৬, ২০:৩৫আপডেট : ০২ জুন ২০২৬, ২১:২১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনও সময়ের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে এবং এবার ‘ভিন্ন’ ধরনের অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তেহরান সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে আইআরজিসির মুখপাত্র সরদার মোহেব্বি আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে বলেন, সাম্প্রতিক লড়াই ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। আজ আমাদের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অতীতের যেকোনও সময়ের চেয়ে অনেক বেশি।

সরদার মোহেব্বি দাবি করেন, ব্যাপক সামরিক সক্ষমতা মোতায়েন করা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কেড়ে নিতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন এই কৌশলগত জলপথটিকে এক মিনিটের জন্যও ইরানের নিয়ন্ত্রণমুক্ত করতে পারেনি। এই ফলাফলই প্রমাণ করে যে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল।

ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর শুরু হওয়া কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে বর্তমানে সেখানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে।  

পূর্ববর্তী হামলার জবাবে ইরান তখন ইসরায়েল এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলা চালিয়েছিল। একই সঙ্গে তারা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেয়।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমঝোতায় পৌঁছাতে এখনও আলোচনা চলছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
০২ জুন ২০২৬, ২০:৩৫
সব পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত: আইআরজিসি’র হুঁশিয়ারি
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি