চেকপোস্টে নানান যুক্তি, মুভমেন্ট পাস না থাকলে ফেরত পাঠাচ্ছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৭:১৮আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:৫৪

পুলিশের বিভিন্ন চেকপোস্টে আটকা পড়লেই নানান যুক্তি দেখাচ্ছে জনগণ। কেউ চিকিৎসার অজুহাত, কেউবা গিয়েছেন শ্বশুরবাড়ি, কেউ মুভমেন্ট পাস সম্পর্কে কিছু জানেন না, কারও বিভিন্ন ধরনের কেনাকাটা—নানা জনের নানা যুক্তি। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

মোহাম্মদ লোকমান হোসেন গিয়েছিলেন সাভার। ঢাকায় ফেরার পথে গাবতলী পুলিশ চেকপোস্টের সামনে পুলিশি জেরার মুখে পড়েন। একেক সময় একেক ধরনের তথ্য পুলিশকে দিতে থাকেন। তার কাছে মুভমেন্ট পাস সম্পর্কে জানতে চাইলে বলেন, বিষয়টি তিনি জানেন না। বাইরে বের হওয়ায় ট্রাফিক পুলিশ মামলা ঠুকে দেন তার নামে। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

আমিন বাজারের বাসিন্দা রাকিব হোসেন যাচ্ছিলেন কল্যাণপুর। গাবতলী চেকপোস্টে জেরার মুখে একেক সময় একেক কথা বলেন। একসময় বলেন হাসপাতাল যাচ্ছেন, তার আত্মীয় অসুস্থ। তবে মুভমেন্ট পাস না থাকায় তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

মো. এনামুল পরিচয় দিয়েছিলেন জেনারেটরের মেকানিক হিসেবে। জেনারেটর সারাতে যাওয়ার কথা জানান তিনি। কিন্তু কোথায় কার কাছে যাচ্ছেন সে বিষয়ে যুক্তিযুক্ত কোনও উত্তর মেলেনি। ফলে পুলিশ সদস্যরা তাকে ফেরত পাঠিয়ে দেন। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

এ সময় কনস্টেবল তামজীদ হোসেন তাদের উদ্দেশে বলেন, দেখুন বিয়ের মেহেদির দাগ এখনও হাত থেকে যায়নি। এরপরও আপনাদের নিরাপত্তায় দেশের নিরাপত্তায় কাজ করছি। আপনারা ভালো থাকলেই আমাদের সার্থকতা। এভাবে অযথা ঘোরাফেরা করবেন না। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

দারুস সালাম থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ শাকিল বাংলা ট্রিবিউনকে বলেন, যারা মুভমেন্ট পাস দেখাতে পারছে তাদের আমরা ছেড়ে দিচ্ছি। যারা মুভমেন্ট পাস দেখাতে পারছে না তাদের আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। মুভমেন্ট পাস থাকলেও যুক্তিসঙ্গত কারণ রয়েছে কিনা সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

সার্জেন্ট নুরুন্নবী বাংলা ট্রিবিউনকে বলেন, যাদের বাইরে বের হওয়ার কারণ ও প্রয়োজন জরুরি মনে হয়নি, তাদের নামে আমরা মামলা দিচ্ছি। বিনা প্রয়োজনে-অপ্রয়োজনে কাউকে না বের হওয়ার অনুরোধ জানাচ্ছি।

লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

ছবি: নাসিরুল ইসলাম ও রিয়াদ তালুকদার।

আরও পড়ুন-

১ লাখ ৩৩ হাজার মুভমেন্ট পাস ইস্যু, মিনিটে ১৪ হাজার ভিজিট

মুভমেন্ট পাস নিয়ে ঘুড়ি কেনা!

৭ দিনের ‘সর্বাত্মক বিধিনিষেধ’ শুরু: যা করবেন না

আধা লকডাউন কতটা কার্যকর?

কঠোর বিধিনিষেধ মানাবে কে?

যেসব কারণে পুলিশের মুভমেন্ট পাস নেওয়া যাবে

লকডাউনে চলাচলে লাগবে ‘মুভমেন্ট পাস’

কোথায় পাবেন মুভমেন্ট পাস

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান